কিউআর কোড
লাইভ এমসিকিউ™ - Live MCQ™

লাইভ এমসিকিউ™ - Live MCQ™

6.2.7 CrackTech™ দ্বারা
(0 রিভিউ) মার্চ 01, 2026
পছন্দের তালিকা
লাইভ এমসিকিউ™ - Live MCQ™ লাইভ এমসিকিউ™ - Live MCQ™ লাইভ এমসিকিউ™ - Live MCQ™ লাইভ এমসিকিউ™ - Live MCQ™ লাইভ এমসিকিউ™ - Live MCQ™ লাইভ এমসিকিউ™ - Live MCQ™

সর্বশেষ ভার্সন

ভার্সন
6.2.7
আপডেট
মার্চ 01, 2026
ডেভেলপার
CrackTech™
ক্যাটাগরি
শিক্ষা
প্ল্যাটফর্ম
অ্যান্ড্রয়েড
ইনস্টল
0
লাইসেন্স
Free
প্যাকেজের নাম
com.livemcq.livemcq
পেজ ভিজিট করুন

লাইভ এমসিকিউ™ - Live MCQ™ সম্পর্কে আরও

Live MCQ™ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন প্ল্যাটফর্ম। এটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি ও ক্যারিয়ার কনসালটেন্সির সেরা সুযোগ দেয়। ১৬ লক্ষাধিক ব্যবহারকারীর আস্থা অর্জন করে Live MCQ™ নিজেকে সেরা প্রমাণ করেছে।
প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রস্তুতির কঠিন পথকে মসৃণ করতে Live MCQ™ আপনার পাশে। সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা এই প্ল্যাটফর্মটি আপনাকে বাস্তব পরীক্ষার মতো অভিজ্ঞতা দেবে, যেখানে হাজারো প্রতিযোগীর সাথে আপনার দক্ষতা যাচাই করতে পারবেন। CrackTech Limited-এর এই অনন্য উদ্যোগটি আপনার প্রস্তুতিকে করে তোলে আরও সহজ, কার্যকরী এবং সাশ্রয়ী, যা আপনাকে সাফল্যের পথে একধাপ এগিয়ে রাখবে। এটি একটি স্বাধীন শিক্ষামূলক অ্যাপ্লিকেশন এবং এটি কোনো সরকারি সংস্থা বা নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সংযুক্ত বা অনুমোদিত নয়। সকল সরকারি নিয়োগ সংক্রান্ত নির্ভুল তথ্যের জন্য অনুগ্রহ করে সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটগুলো ভিজিট করুন।

Live MCQ™-এর মাধ্যমে আপনি বিসিএস, ব্যাংক, প্রাইমারি ও এনটিআরসিএ, ৯ম-২০তম গ্রেড, বার কাউন্সিল, বিজেএস, এনএসআই সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন। এর "স্টাডি সেকশন"-এ রয়েছে লাইভ ও রেকর্ডেড ভিডিও ক্লাস, পিডিএফ ও অডিও ফরম্যাটের সমৃদ্ধ স্টাডি ম্যাটেরিয়াল এবং সহপাঠীদের সাথে অনুশীলন করার জন্য স্টাডি গ্রুপ। "পরীক্ষা সেকশন"-এর দৈনিক লাইভ পরীক্ষায় অংশ নিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন এবং বিস্তারিত ব্যাখ্যাসহ ফলাফল বিশ্লেষণের মাধ্যমে আপনার দুর্বলতা ও শক্তি চিহ্নিত করুন। মাল্টিপ্লেয়ার কুইজ গেমের মাধ্যমে বন্ধুদের সাথে প্রতিযোগিতায় মেতে উঠুন এবং মূল্যবান পুরস্কার জেতার সুযোগ পান।

বিশেষজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে তৈরি "প্রিমিয়াম সেকশন" আপনার প্রস্তুতিকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। এখানে রয়েছে স্মার্ট সার্চের সুবিধা, সর্বশেষ নিয়োগ পরীক্ষার তথ্যসহ ডাইনামিক ইনফো প্যানেল, বিষয়ভিত্তিক গভীর প্রস্তুতিতে সহায়ক টপিক গুরু, পূর্ববর্তী সকল প্রশ্নের বিশাল সংগ্রহ এবং পরীক্ষার কর্তৃপক্ষ (যেমন: PSC, IBA, FBC) অনুযায়ী সাজানো সমাধান। CrackTech Limited দ্বারা পরিচালিত Live MCQ™ আপনাকে বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্মে ৭ দিনের বিনামূল্যে সাবস্ক্রিপশন, ফ্রি ক্যারিয়ার পরামর্শ এবং ২৪/৭ সমর্থন নিশ্চিত করে। নিরাপদ লগইন (Gmail, Facebook, OTP) সুবিধা সহ আপনার প্রস্তুতির প্রতিটি ধাপকে আমরা করে তুলেছি নির্বিঘ্ন।

অ্যাপটিকে রেট দিন

মন্তব্য ও রিভিউ দিন

ব্যবহারকারীর রিভিউ

0 টি रिवিউর উপর ভিত্তি করে
5 স্টার
0
4 স্টার
0
3 স্টার
0
2 স্টার
0
1 স্টার
0
মন্তব্য ও রিভিউ দিন
আমরা আপনার ই-মেইল অন্য কারো সাথে শেয়ার করব না।
আরও »

এই ক্যাটাগরির অন্যান্য অ্যাপ